এবারের ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
বিনোদন ডেস্ক: গত কয়েক বছর ধরে ঈদে ড. মাহফুজুর রহমানের গান শোনা যায়। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য। করোনা মহামারিতেও থেমে নেই এই শিল্পী। এবারের ঈদুল আজহাতেও গান শোনাবেন তিনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘রঙের মানুষ’ অনুষ্ঠানটি। ১০ জুলাই ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে সংগীতানুষ্ঠানটি। রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন চ্যানেল কর্তৃপক্ষ।
এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে ‘তোমার ওই চোখ’, ‘একটু চোখের আড়াল’, ‘স্বপ্নের মতো মনে হয়’, ‘চোখের উপর’, ‘রঙের দুনিয়া’, ‘সেই মেয়েটি’, ‘তুমি আমার প্রিয়া’, ‘রিমিক্স দাইমা’ এবং ‘তোমার জন্য আমি’ শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন হয়েছে।
২০১৬ সালের ঈদুল আজহায় গায়ক হিসেবে হাজির হয়ে সারাদেশে হইচই ফেলে দেন মাহফুজুর রহমান। হাট, ঘাট, মাঠ, সর্বত্রই তাকে নিয়ে চলে আলোচনা। তার বেসুরো গায়কি নিয়ে অনেক সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি, বরং নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed