দেশে বন্যায় ৯২ জনের মৃত্যু, সিলেটের ৫৫
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে বন্যায় ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে বিভাগে মারা গেছেন ৫৫ জন এবং ৩১ জন ময়মনসিংহ বিভাগে।
গত ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই ৯২ জনের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া বন্যার কারণে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ৬ হাজার ১৫২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত মৃতদের মধ্যে সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ৫ জন, মৌলভীবাজারে ৫ জন, ঢাকা বিভাগের টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় ১০ জন, জামালপুরে ৯ জন, শেরপুরে সাত জন, কুড়িগ্রামে তিন জন এবং লালমনিরহাটে একজন রয়েছেন।
Related News
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More
দেশের সব সিটিতে ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার ব্যাটারি চার্জেরRead More



Comments are Closed