সুনামগঞ্জে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জামালগঞ্জের পাগনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে বিপটু মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুন) ভোররাতে পাগনার হাওর পাড়ের লক্ষ্মীপুর গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
নিহত বিপটু মজুমদার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামারগাঁও গ্রামের বিধান মজুমদারে ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জের লক্ষ্মীপুর বাজার থেকে নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশে নৌকাযোগে মাছ নিয়ে যাচ্ছিলেন বিপটু মজুমদারসহ ২০ থেকে ২৫ জন মাছ ব্যবসায়ী। পথে জামালগঞ্জের পাগনার হাওরের কাশীপুর এবং লক্ষ্মীপুর সংলগ্ন জায়গায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সবাই সাঁতরে তীরে পারলেও নৌকার নিচে আটকা পড়ে মারা যান বিপটু মজুমদার। খবর পেয়ে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।
ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বলেন, মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক তিনটার সময় মৎস্যজীবী একটি দল মোহনগঞ্জের উদ্দেশে মাছ নিয়ে রওনা দিয়েছিল। পথে পাগনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে বিপটু মজুমদার মারা যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে হাওরের পাড়ে উঠে যায়।
জামালগঞ্জ থানার ইনচার্জ (ওসি) মীর আবদুন নাসের বলেন, পাগনার হাওরে নৌকা ডুবে বিপটু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed