৮ মাস পর দেশে ফিরলেন রওশন এরশাদ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় আট মাস চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
সোমবার (২৭ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রওশনের সঙ্গে দেশে ফিরেছেন তার ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদও।
বিমানবন্দরে জাপা চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের নেতাকর্মীরা রওশনকে স্বাগত জানান। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ খবর জানিয়েছেন।
গত বছরের ৫ নভেম্বর সংকটাপন্ন অবস্থায় রওশন এরশাদকে ব্যাংকক নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানাতে জাপা চেয়ারম্যান ছাড়াও পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মসিউর রহমান রাঙ্গা, গোলাম কিবরিয়া টিপ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, রওশন আরা মান্নানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরশাদ ট্রাস্টি বোর্ডও রওশন এরশাদকে স্বাগত জানিয়েছে। ট্রাস্টির পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে সমাগত হোন। তারা রওশনকে স্বাগত জানিয়ে বিভিন্ন রকমের ব্যানার ও ফেস্টুন সহকারে মিছিল নিয়ে বিমানবন্দরে আসেন।
বিমানন্দর থেকে বেরিয়ে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যান রওশন এরশাদ। ঢাকায় অবস্থানকালে রওশন সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবার থাইল্যান্ড চলে যাবেন তিনি।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed