Main Menu

ক্যাম্পাস বন্ধের আগেই ইবি’র হল বন্ধ!

Manual2 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ক্যাম্পাস বন্ধের ২দিন আগেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ জুন) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতের এ তথ্য জানানো হয়েছে। হল বন্ধের দিন ও বন্ধের পূর্বদিনে বিভিন্ন বিভাগের পরীক্ষা থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনকে কটাক্ষ করে চলছে সমালোচনা।

Manual2 Ad Code

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বিজ্ঞপ্তির মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২ জুলাই থেকে ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়। এদিকে ২৬ জুন অন্য এক বিজ্ঞপ্তিতে ক্যাম্পাস বন্ধের দুই দিন আগেই ৩০ জুন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আগামী ০২ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় ৩০ জুন সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হলো। ছুটি শেষে ১৫ জুলাই সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে। এছাড়া আগামী ২ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

Manual8 Ad Code

পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, ৩০ জুন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ২৯ জুন লোক প্রশাসন বিভাগের ২০১৯-২০ ও স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষসহ বিভিন্ন কয়েকটি বিভাগে পরীক্ষা রয়েছে। এদিকে ৩০ জুন উত্তরবঙ্গের ট্রেন সার্ভিস বন্ধ সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থী।

Manual8 Ad Code

ইংরেজি বিভাগের মাসুদ নামের এক শিক্ষার্থী বলেন আমি কুষ্টিয়াতে অনেকগুলো টিউশনি করাই। আমার মতো যারা টিউশনি করিয়ে বাড়িতে টাকা পাঠায় তাদের প্রতি এক প্রকার জুলুম।

আইসিটি বিভাগের নাহিদ নামে এক শিক্ষার্থী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের বাইরে নাকি! যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ঈদের সময় খোলা রাখা হয় সেখানে ক্যাম্পাস বন্ধের আগেই আবাসিক হল বন্ধের ঘোষণা বোকামি ছাড়া কিছুই না।”

এদিকে ক্যাম্পাস বন্ধের ঘোষণায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের করা কিছু কমেন্টের মধ্যে উল্লেখযোগ্য-মেয়াদউত্তীর্ণ গাঁজা খেয়ে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে, মাদ্রাসা ছুটি হয়েছে সবাই বাড়ি চলো, যেমন প্রশাসন তেমন সিদ্ধান্ত, প্রশাসনের এ ধরণের হঠকারী সিদ্ধান্তের মানেটা কি!, এটা যেনো কর্মকর্তা কর্মচারীদের বিশ্ববিদ্যালয়, গঞ্জিকা এতো সস্তা হলো কবে থেকে!, আরাম আয়েশই ফুরায় না এদের, একবারে সারা বছর বন্ধ দিতো ইত্যাদি।

আবাসিক হল ছুটি বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. ইয়াসিম আরা সাথী বলেন, “প্রভোস্ট কাউন্সিলের সভায় সকল প্রভোস্ট ৩০ তারিখে হল বন্ধের বিষয়ে মতামত দিয়েছেন। পরে সেটা প্রশাসনের নিকট পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে- “অবশ্যই শিক্ষার্থীদের সুবিধা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হলে শিক্ষার্থীদের নিয়ে প্রভোস্টরা বসেছিলেন কিনা এ বিষয়ে তিনি অবগত নন বলেও জানান তিনি।”

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code