Main Menu

বন্যায় দেশের দশ জেলায় ৮২ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত বন্যা, বজ্রপাত ও সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন ৮২ জন।

এদের মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বাধিক ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট জেলায় ১৮ জন, হবিগঞ্জে তিন জন এবং মৌলভীবাজারে মারা গেছেন চার জন।

শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট বিভাহের চার জেলা ছাড়াও ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় নয় জন, জামালপুরে নয় জন, শেরপুরে চার জন, লালমনির হাটে একজন, কুড়িগ্রামে তিন জন মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুই জন, বন্যার পানিতে ডুবে ৫৬ জন এবং বন্যাজনিত অনান্য কারণে নয় জনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed