Main Menu

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ১২৮০

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত কয়েকদিন ধরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমন। সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় এপর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩৮ জন।

Manual3 Ad Code

এছাড়া একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ২৮০ জন। এনিয়ে মোট করোনো আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জনে।

শনিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৭ শতাংশ।

একই সময় করোনায় আক্রান্ত ১০২ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন।

Manual4 Ad Code

এরআগে শুক্রবার (২৪ জুন) এক লাফে সংক্রমণ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৮৫ জনে। তবে এদিন শনাক্তের হার ছিল ১২ দশমিক ১৮ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩২ শতাংশ এবং ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

Manual3 Ad Code

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

দেশে হঠাৎ করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) রূপক রায়ের সই করা নির্দেশনা থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তাররোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন অফিস/ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস/শ্রেণির কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

Manual8 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code