ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যুর অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় আহত আরশ আলী (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। দীঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের পুর্ব সুহিতপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।
শুক্রবার (২৪ জুন) বিকালে সিলেট থেকে আরশ আলীর লাশ তার গ্রামের বাড়িতে আনা হয়। এ হত্যাকান্ডের ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে এলাকা জুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
পুলিশ বলছে শ্বাস কষ্ট জনিত রোগে মারা গেছে। তার পরিবারের অভিযোগ হামলার ঘটনায় মৃত্যু হয়েছে।
জানা যায়, গত ২৪ মে সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপির পুর্ব সুহিতপুর গ্রামে আরশ আলীর সঙ্গে একই গ্রামের নিজামের পুত্র রুবেল মিয়ার কথাকাটাকাটি হয়।
এ ঘটনার জের ধরেই গত ২৫ মে সকালে আরশ আলীর বাড়ির সামনে গিয়ে ৪জন মিলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় আরশ আলী ও তার পুত্র সুজন মিয়া গুরুতর আহত হন। পিতা ও পুত্রকে ঘটনাস্থল থেকে গ্রামবাসী উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ওইদিন বিকালে আহত আরশ আলীর স্ত্রী রুকিয়া বেগম বাদী হয়ে রুবেলকে প্রধান আসামী করে ৪ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। এ অভিযোগটি গত ২২ জুন থানায় মামলা হিেবে রুজু করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এব্যাপারে প্রধান আসামীর বাবা নিজাম উদ্দিন জানান, শ্বাস কষ্ট জনিত রোগে সিলেটের হাসপাতালে মারা গেছেন আরশ আলী। তার উপর কেউ হামলা করেনি।
এব্যাপারে নিহতের আপন ভাতিজা সাজন আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তার চাচাকে, রাস্তার উপর ফেলে পিঠে বুকে তলপেটে কিল, ঘুষি, লাথির আঘাতে প্রশ্রাব বন্ধ হয়ে ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর তার চাচা মারা যান।
এ ব্যাপারে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান, শ্বাস কষ্ট জনিত কারনে আরশ আলী মারা গেছেন বলে শুনেছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed