দর্পন সমাজ কল্যাণ সংস্থার দুই ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পূর্ব শাহী ইদগাহ, টিবি গেইট এলাকার দর্পন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার সময় শাহী ঈদগাহ থেকে সুনামগঞ্জে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপি এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রায় ২ হাজার পিস ব্রেড, বিস্কুট, বিরানী, আখনি, বিশুদ্ধ পানি সহ প্রায় দুই ট্রাক খাদ্য সামগ্রী তারা বিতরণ করেন তারা।
খাদ্য সামগ্রী বিতরণে যাওয়ার পূর্ব মুহুর্তে ক্লাব নেতৃবৃন্দ বলেন, সিলেটে ভয়াবহ মহাপ্লাবন বন্যায় মানুষ অসহায় অবস্থায় রয়েছেন। যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন দর্পন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবু জাফর আব্দুল্লাহ আল মামুন সাধন, সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, গোলাম দস্তগীর, শরীফুজ্জামান লিমন, হোসেন সানী, সাকিলুর রহমান, মতিন আহমদ, শামসুর রহমান হীরা, রুমেল আহমদ কামরুল হাসান চৌধুরী তুহিন, শফিক আহমদ, পারভেজ আহমদ প্রমুখ।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed