বন্যার্তদের মাঝে সড়ক পরিবহন শ্রমিক লীগের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইনসুর আলীর নির্দেশনায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার ফায়েক উজ্জামান মাস্টারের নেতৃত্বে সালুটিকরের নয়াটিলা ও কাঠিগুড়ি গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সিলেট জেলা শাখার সভাপতি জনি ঘোষ, সহ-সভাপতি জামাল আহমদ, সাধারণত সম্পাদক সুজিত সূত্রধর, যুগ্ম-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, কোষাধ্যক্ষ শামীম আহমদ, শ্রমসম্পাদক হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ড শ্রমিকলীগ সিলেট মহানগর শাখার সভাপতি শামসুজ্জামান সেলিম, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মোঃ মুজিবুর রহমান, অমি রহমান, জায়েদ হোসেন, আলমগীর হোসেন, নুরুল ইসলাম, হাসান আহমদ প্রমুখ।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed