Main Menu

বিভিন্ন স্থানে বিএনপি নেতা এমদাদ চৌধুরীর ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্যাদুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী। শুক্রবার (২৪ জুন) তিনি প্রতিদিনের ন্যায় নগরীর শেখঘাট, উপশহর, সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঘারখালে বন্যার্তদের মাঝে শুকনা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়া, ১২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্চু, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, ১২নং ওয়ার্ডের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মিয়া, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, সালাউদ্দিন, ২২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আমজাদ হোসেন ও নাজিমউদ্দীন, কান্দিগাও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম, ৪নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার ও রশিদ উল্লাহ প্রমূখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed