Main Menu

সিলেটে বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দুলু’র ত্রাণ বিতরণ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ কখনো জনগণের কথা ভাবে না। তারা সব সময় লুটপাট করতে এবং নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। দেশে যখনই কোনো সংকট দেখা দেয় তখনই তারা আনন্দ-উৎসবে মেতে ওঠে। সিলেটের মানুষ যখন ত্রাণের জন্য হাহাকার করছে তখন আওয়ামী লীগ সরকার শত কোটি টাকা খরচ করে বিদেশী শিল্পীদের এনে পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দ উৎসবে ব্যস্ত। আনন্দ উৎসবের নামে ব্যয় করা এই শত কোটি টাকা যদি বন্যার্তদের দেয়া হতো তাহলে দুর্ভোগ কিছুটা লাঘব হত।

Manual5 Ad Code

শুক্রবার (২৪ জুন) সকালে সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকায় সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের আর্থিক সহযোগিতায় ও জেলা বিএনপির ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

Manual1 Ad Code

মেয়র আরিফুল হক চৌধুরী বলেন বলেন, এই বন্যায় সরকার যে বরাদ্দ দিয়েছে তা খুবই অপ্রতুল। সিলেটের মানুষ যখন অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে তখন আওয়ামীলীগের মন্ত্রী এমপিরা আনন্দ উৎসবে মেতে উঠেছেন। কেউ কেউ গায়ে হাওয়া লাগিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বানবাসি মানুষের পাশে আছে। আপনারাই সময়মত এর কঠোর জবাব দিবেন।

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের তনয় এম নাসের রহমান বলেন, আওয়ামী লীগ উন্নয়নের ফুলজুড়ি দেয় চারিদিকে নাকি উন্নয়ন আরনউন্নয়ন। কিন্তু দেশের জনগণ তো উন্নয়ন দেখছে না। সিলেটের মানুষ বানের পানিতে ভেসে যাচ্ছে। সিলেটবাসীর প্রিয় নেতা এম সাইফুর রহমান মাত্র ৫ বছরে যে উন্নয়ন করেছিলেন আওয়ামী লীগের তের বছরে এই উন্নয়নের ধারেকাছেও যেতে পারিনি। ২০০৪ সালের ভয়াবহ বন্যায় তিনি মানুষের বাড়ি গিয়েছেন। কিন্তু বর্তমান মন্ত্রীরা বন্যা পরিদর্শনের নামে রাজকীয় নৌভ্রমণ করছেন, জনগনকে পানিবন্দি রেখে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। তিনি যদি বেঁচে থাকতেন এই দুঃসময়ে আপনাদেরকে ছেড়ে কোথাও যেতেন না। তাই সময়মত আওয়ামী লীগের এসব অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

Manual5 Ad Code

এ সময় সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code