সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বরলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বানবাসী মানুষের পাশে ছুটে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তিন হাজার বানবাসীর মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তিনি।
শুক্রবার (২৪ জুন) সিলেটের বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।
দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামে তিনি এক হাজার মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন, স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।
এছাড়াও তিনি দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে আরো ২০০০ বন্যা দুর্গত মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন।
ত্রাণ বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি বানবাসী মানুষকে নিয়েও অপরাজনীতি করছে। তারা পদ্মা সেতুর মত বড় বড় প্রকল্প নিয়ে অযথা সমালোচনা ও ষড়যন্ত্র করেছিল।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলেন, ‘ভয় নেই, আমরা সবাই আপনাদের পাশে আছি। বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন। আমি তার দেখানো পথেই আমার ব্যক্তিগত তহবিল থেকে এ মানবিক সাহায্য পৌঁছে দিতে এসেছি।
এসময় তিনি প্রধানমন্ত্রী, তার পরিবার, নিজের পরিবার এবং দেশবাসীর জন্য দোয়া চান।
ত্রাণ বিতরণকালে সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটে বন্যার্তদের পাশে ক্রীড়াঙ্গনের অনেক ব্যক্তি ও সংস্থাই রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বন্যার্তদের ত্রাণ দিচ্ছে। বাফুফে সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিমও বানবাসীদের জন্য কাজ করছেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু গত দুই দিন যাবত দুর্গতদের বাসায় গিয়ে গিয়ে শুকনো খাবার বিতরণ করছেন।
Related News
জৈন্তাপুরে ৭৩টি নৌকা ধ্বংস, ৮ হাজার ঘনফুট বালু জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের যৌথ অভিযানে ৭৩টিRead More
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More



Comments are Closed