জাতীয় দুর্যোগকে জাতীয়ভাবেই মোকাবেলা করবো: সেনা প্রধান
আল-হেলাল, সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লে. জেনারেল সফিউদ্দিন আহমদ সুনামগঞ্জের বন্যাকে স্মরণকালের ভয়াবহ বন্যা ও জাতীয় দুর্যোগ হিসেবে অভিহিত করে বানভাসী মানুষের সেবায় সকলকে সততা ও আন্তরিকতার সাথে পূনর্বাসণ কার্যক্রম চালিয়ে যাওয়ার উদাত্ত আহবাণ জানিয়েছেন।
তিনি বলেছেন, বন্যার্ত মানুষের জন্য যা যা করনীয় বাংলাদেশ সেনাবাহিনী তাই করতে প্রস্তুত। এছাড়াও আরো যারা এর সাথে সম্পৃক্ত আছে সকলেই অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছেন। মানুষের পাশে দাড়ানোর সুযোগ হয়েছে আমরা এ সুযোগটা সুন্দরভাবে কাজে লাগাতে চাই। আমাদেরকে এটা প্রমান করতে হবে যে, আত্মত্যাগের মাধ্যমে সততা ও আন্তরিকতার সহিত কাজ করব।
মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সুনামগঞ্জের বন্যার্ত মানুষের কল্যানে কাজ করতে আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন। সে অনুযায়ী আমি মাঠ পর্যায়ে কর্মরত সেনা সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা দিয়েছি। আমরা এখনও সব জায়গায় পৌছাতে পারিনি। যতদ্রুত সম্ভব সব জায়গাতে পৌছানোর চেষ্টা করছি। আমি হেলিকপ্টার থেকে দেখেছি সুনামগঞ্জের অনেক মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছেন। বন্যার্তদের কল্যানে যা যা করনীয় তাই আমরা করবো।
২৩ জুন বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে সেনা প্রধান লে.জেনারেল সফি উদ্দিন আহমদ এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন ও পৌরসভার মেয়র নাদের বখতসহ উর্দ্ধতন সেনা কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
সেনাপ্রধান আরো বলেন,বাংলাদেশে দুর্যোগ কোন নতুন ঘটনা নয়। দুর্যোগের মোকাবেলা করেই আমরা বেঁচে আছি। এই দুর্যোগকেও আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। তবে এই মুহুর্তে কাউকে দোষারুপ করে নয় সকলকে নিয়েই আমাদেরকে মোকাবেলা করতে হবে। জাতীয় দুর্যোগকে আমরা জাতীয়ভাবেই মোকাবেলা করবো।
এ দিকে একই দিনে বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি বেনজির আহমদ তাহিরপুরে, র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুলাহ আল মামুন বিশ্বম্ভরপুরের ভাদেরটেক গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
Related News
গাইবান্ধার তরুণী সুনামগঞ্জে, ৪ সন্তানের জনকের ঘরে অনশন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুখের আশায় স্বামী সন্তান ছেড়ে ৬৫ বছরের বৃদ্ধের সাথেRead More
জগন্নাথপুরে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করল এক পরিবার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের স্লুইসগেট এলাকায় সনাতন ধর্মাবলম্বী একRead More



Comments are Closed