৬ দিন পর সচল হলো সিলেট ওসমানী বিমানবন্দর
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যার পানি নেমে যাওয়ায় ৬দিন পর সচল হলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বৃহস্পতিবার ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য ছেড়ে গেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইট আসা যাওয়া করেছে।
ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি বলেন, আজ থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোন সমস্যা নেই।
রানওয়ে থেকে পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়।
এরআগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। পরিদর্শন শেষে তিনি জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে।
তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার থেকে ফ্লাইট চলাচল শুরু করার বিষয়টি বুধবার জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
Related News
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More



Comments are Closed