সারাদেশে দশদিন রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সারাদেশে রাত ৮টার পর থেকে শপিং মল, মার্কেট, দোকান-পাট ও কাঁচাবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার (২০ জুন) থেকে সরকারের এ নির্দেশনা বাস্তবায়িত হচ্ছে।
তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে আগামী ১ থেকে ১০ জুলাই- মোট ১০ দিন দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর থেকে আবার রাত ৮টায় দোকানপাট বন্ধ হবে।
বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২২ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ০১ থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed