বিএনপির মহাসচিব সিলেট আসছেন বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করতে এবং বানবাসী বন্যার্থদের খাদ্য সহায়তা দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহষ্পতিবার (২৩ জুন) এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার সিলেটে আসছেন। তিনি সিলেটে পৌঁছে বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।
তিনি জানান, বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের পর মহাসচিব বেলা ১টায় জেলা বিএনপির উদ্যোগে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চবিদ্যালয় আশ্রয় কেন্দ্র বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Related News
সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪২ লাখ ৫৪ হাজারRead More
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More



Comments are Closed