জকিগঞ্জে বন্যার্তদের খাবার দিলেন ওসি মোশাররফ হোসেন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসাইনের সার্বিক তত্তাবধানে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।
বুধবার (২২ জুন) জকিগঞ্জ সরকারি কলেজ আশ্রয় কেন্দ্রে থাকা ৭৫টি পরিবারের ২৮৫ জন সদস্যের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন তিনি।
খাবার বিতরণকালে জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের, জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুমন চন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ পুলিশ বাহিনী কর্তৃক এ ধরনের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বিজ্ঞপ্তি
Related News
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed