চলতি বন্যায় বিশ্বনাথে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলমান বন্যা পরিস্থিতিতে বিশ্বনাথ উপজেলায় পৃথক ঘটনায় ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পানিতে থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে, দুজন নৌকা ডুবে ও দুজন প্রবল স্রোতে পড়ে মারা যান। এদের মধ্যে এক শিশুও রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান মঙ্গলবার (২১ জুন) জানান, আমাদের সংগৃহীত তথ্যমতে- দ্বিতীয় দফা বন্যায় বিশ্বনাথে এ পর্যন্ত পৃথক ঘটনায় ৫ জন মারা গেছেন। এর মধ্যে একজন পানিতে থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা গেছেন। আর দুই নৌকার ধাক্কায় নৌকা ডুবে দুজন মারা যান। তারা দুজন নারী। অন্যদিকে, এক মায়ের কোল থেকে তার একবছরের শিশুসন্তান পানিতে পড়ে স্রোতে ভেসে গিয়ে মারা যায়। এছাড়াও একজন পুুরুষ পানির স্রোতে হারিয়ে গেলে ৩ দিন পর তার লাশ উদ্ধার করা হয়।
নুসরাত জাহান আরও বলেন, এর বাইরেও আরও ঘটনা ঘটতে পারে। মানুষজন নিজে থেকে পুলিশ বা উপজেলা প্রশাসনকে এসব বিষয় জানায় না। আমরা নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করি।
Related News
আজ শ্যামাপূজা ও দীপাবলি
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা আজRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed