সিলেটে শিশুদের বিনামুল্যে ডিভাইস ক্লোজার অপারেশন
বৈশাখী নিউজ ডেস্ক: সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল এর উদ্যোগে দুবাই এ কর্মরত বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আহমেদ আল কামালীয়ের নেতৃত্বে একটি কার্ডিয়াক টিম গত ১৭ জুন শুক্রবার থেকে ৩ দিন ব্যাপী অপারেশন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সিলেট অঞ্চলের হার্টের জন্মগত ত্রুটি সম্মিলিত ১৪ জন গরীব শিশু রোগীকে বিনামূল্যে ডিভাইস ক্লোজার অপারেশন সম্পন্ন করেন।
ডা.আহমেদ আল কামালীর সঙ্গে ছিলেন ডা. আহমেদ ইলেজাব, ডা.সালেম দেরাজ, ডা. মোহাম্মদ আব্দেল মজিদ এবং হামাদান আল শেকিলী।
এর পুরো কার্যক্রম আয়োজনে সারজা চ্যারেটি ইন্টারন্যাশনালের সাথে সার্বক্ষণিক জড়িত ছিলেন হামাদান আল শেকিলী, সিলেটের বিশিষ্ট নেফরোলজিস্ট ডা. এম এ মজিদ এবং কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. মোঃ খালেদ মহসিন।
এই কার্যক্রমকে সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর পক্ষে সার্বিক তত্বাবধানে ছিলেন হাসপাতালের পরিচালক এবং সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান। তিনি সারজা চ্যারিটি ইন্টারন্যাশনালকে তাঁদের সহযোগিতা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। প্রেক্ষিতে মোহাম্মদ হামাদান আল শেকিলী ভবিষ্যতে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে এ ধরনের আরো কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি প্রদান করেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed