নেত্রকোণায় বন্যার পানিতে নৌকা ডুবে নারীর মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মোছাম্মৎ জুলেখা বেগম (৩২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার জুড়াইল হাওরে এই ঘটনাটি ঘটেছে। নিহত জুলেখা বেগম জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে ডিঙ্গি নৌকা দিয়ে কেন্দুয়া উপজেলার জুরাইল হাওরে বেড়াতে যান জুলেখাসহ আরো ৭/৮ জন।
পরে হাওরের মাঝখানে নৌকায় পানি উঠে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও জুলেখা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। স্বজনদের দাবীতে লিখিত রেখে ময়না তদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed