দূর্গাপুরে ট্রাক চাপায় আরেক ট্রাকের চালক নিহত
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলায় ট্রাক চাপায় খায়রুল ইসলাম নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন) রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম নোয়াপাড়া গ্রামের কালাম মিয়ার পুত্র। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।
এলাকাবাসী জানায়, নিহত খায়রুল পেশায় একজন ট্রাক ড্রাইভার। তিনি সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুর্গাপুর ফিরে নিজের ট্রাক বাসার সামনে রেখে তার হেলপারকে অন্য একটি গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি মিনি ড্রাম ট্রাককে থামার জন্য সিগনাল দেয়। এসময় ওই দ্রুতগামী বালুবাহী ট্রাক না থেমে তাকে চাপা দিলে চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়িটি ভাঙচুরসহ গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম এর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed