Main Menu

জৈন্তাপুরে স্রোতে ভেসে যাওয়ার ৪দিন পর মা-ছেলের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে স্রোতে ভেসে যাওয়ার ৪দিন পর মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দরবস্ত এলাকা থেকে জৈন্তাপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জানিয়েছেন- ‘প্রায় চার দিন আগে শুক্রবার জৈন্তাপুরের ছাতারখাই হাওরের পার্শ্ববর্তী আমিরাবাদ গ্রামের মেয়ের বাড়ি থেকে মা নাজমুন নেছা (৫০) ছেলে আব্দুর রহমান (১৪)কে নিয়ে নিজ বাড়ি মহাখলা ফিরছিলেন। সড়কের উপর দিয়ে যাওয়া প্রবল স্রোতে তারা দু’জনই ভেসে যান। নেটওয়ার্ক না থাকায় তাদের নিখোঁজের খবর মিলেনি। মঙ্গলবার সকালে লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।’

জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন- ‘সকালে স্থানীয়রা ফোন করে দুটি লাশ এক সঙ্গে ভেসে থাকার খবর জানান। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।’

Share





Related News

Comments are Closed