বৃষ্টি কম হওয়ায় সিলেটে নগরীর কিছু এলাকায় ফিরেছে বিদ্যুৎ
বৈশাখী নিউ ডেস্ক: সিলেট নগরীসহ জেলার সবগুলো উপজেলায় গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় ও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করে। এখন পর্যন্ত নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ চলে এসেছে। তবে প্লাবিত এলাকায় এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। বিভিন্ন উপজেলাগুলোতেও বিদ্যুৎ নেই।
শনিবার বেলা ১২টার দিকে নগরের কুমারগাওয়ে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের উপকেন্দ্রে পানি ঢুকে বিদ্যুৎহীন হয়ে পরে পুরো সিলেট। এছাড়া গত বৃস্পতিবার থেকেই বিদ্যুৎহীন অবস্থায় আছে সুনামগঞ্জসহ সিলেটের সবগুলো উপজেলা। শনিবার দুপুরে গ্রিড লাইনের উপকেন্দ্রে পানি ঢুকার ফলে অন্ধকার হয়ে পরে সমগ্র সিলেট। প্রায় ৮ ঘন্টা অন্ধকারে থাকার পর রাত ৮টা থেকে নগরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
আজ রবিবার নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, বন্দরবাজার, নয়াসড়ক, নাইওর পুল, শাহী ঈদগাহ, টিলাগড়, বালুচর, মিরের ময়দানসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় সাময়িকভাবে সংযোগ বন্ধ করতে হয়। পরে পানি সেচে ও বাঁধ দিয়ে বিদ্যুৎ উপকেন্দ্র আবার চালু করা হয়েছে। এখন নগরের অপেক্ষাকৃত উঁচু এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু করা হচ্ছে। তবে যেসব এলাকা জলমগ্ন হয়ে আছে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এর আগে শুক্রবার সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রে পানি ঢুকা শুরু হয়। দিনভর সেনাবাহিনী, সিটি করপোরেশন, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে এই কেন্দ্রের চারপাশে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed