বন্যায় আটকে পড়া শাবিপ্রবি ছাত্রীদের উদ্ধারে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যায় তলিয়ে গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাস। চারদিকে পানিবন্দী হয়ে আবাসিক হলে আটকে পড়েছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় আবাসিক হলে বসবাসরত ছাত্রীদের উদ্ধারে নেমেছে বিজিবি।
শুক্রবার (১৭ জুন) বিকেলে জকিগঞ্জ-১৯ ব্যাটালিয়ন বিজিবির তিন টনের দুইটি ট্রাক ক্যাম্পাসে এসে পৌঁছায়। ১৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, লে. কর্ণেল সোহেল আহমেদের নেতৃত্বে দুইটি ট্রাকে ২০জন বিজিবি সদস্য মালামালসহ ছাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল থেকে মালামালসহ ছাত্রীদের ট্রাকে করে গোল চত্বরে নিয়ে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সেখান থেকে বাসস্ট্যান্ডগামী বিশ্ববিদ্যালয়ের বাসে ছাত্রীদের তুলে দিচ্ছেন বিজিবি সদস্যরা।
তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed