দেশে আরও ৪৩৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ক্রমেই বাড়ছে করোনা শনাক্তের হার। সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৪৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৫ হাজার ৪২৭ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
তবে এই ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ১৮ দিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত আছে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এনিয়ে টানা ১৩ দিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২ জুন থেকে দেশে ক্রমাগত করোনা সংক্রমণ বেড়ে চলেছে। ২ জুন ২২ জন, ৩ জুন ২৯ জন, ৪ জুন ৩১ জন, ৫ জুন ৩৪ জন, ৬ জুন ৪৩ জন, ৭ জুন ৫৪ জন, ৮ জুন ৫৮ জন, ৯ জুন ৫৯ জন, ১০ জুন ৬৪ জন, ১১ জুন ৭১ জন, ১২ জুন ১০৯ জন, ১৩ জুন ১২৮ জন, ১৪ জুন ১৬২ জন, ১৫ জুন ২৩২ জন ও ১৬ জুন ৩৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৩ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৭১১ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯০১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৯০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ২৭ শতাংশ। আগেরদিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৭৬ শতাংশ।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed