বন্যা কবলিত সিলেটে এসএসসি পরীক্ষা পেছানোর দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস ও সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম এক যুক্ত বিবৃতিতে বন্যা কবলিত সিলেট শিক্ষা বোর্ডের আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা পেছোনোর দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, ভয়াবহ বন্যায় সিলেট সদরসহ গোয়াইনটঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানইঘাট অাক্রান্ত হয়েছে। ইতিমধ্যে রাস্তাঘাটে, শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি উঠেছে। সুনামগঞ্জের অবস্থা আরোও ভয়াবহ। এমতাবস্থায় আগামী ১৯ জুন থেকে অনুষ্ঠিত সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষায় বন্যা আক্রান্ত শিক্ষার্থীদের অংশগ্রহণ অসম্ভব। তাই সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় সিলেট শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দেয়া উচিৎ। একই সাথে সিলেট ও সুনামগঞ্জকে বন্যা দূর্গত অঞ্চল ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি ও প্রয়োজনীয় সামগ্রি সরবরাহ করার আহবান জানান।”
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed