জৈন্তাপুরে রাস্তার দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে রাস্তার দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টা থেকে উপজেলার নিজপাট ইউনিয়নের জালালবস্তিতে যাতায়াতের জন্য রাস্তার দাবিতে হাঁটু পানিতে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী তারা ব্যতিক্রম মানববন্ধন করেন।
মানববন্ধনে বস্তিতে বসবাসরত শতাধিক নারী, পুরুষ, শিশু, কিশোর অংশগ্রহণ করেন।
সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পার্শ্বে ৩০-৩৫ পরিবারে ২৮০-৩০০ জন মানুষের বসবাস। দীর্ঘ ১৭ বছরে মাত্র ৪০০ ফুট রাস্তার জন্য নানা দুর্ভোগে রয়েছে এলাকাবাসী। বৃষ্টি ও বন্যার সময় তাদের দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে যায়। তারা জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে এই এলাকার মানুষের যাতায়াতের জন্য রাস্তা দেয়ার জন্য দাবি জানায়।
বিলাল হোসেন লিটন বলেন, এই বস্তি প্রতিষ্ঠার পর থেকে রাস্তার জন্য ভোগান্তিতে পড়েছে প্রায় ৩৫টি পরিবার। বর্ষা মৌসুমে অল্প বৃষ্টির পানিতে তলিয়ে যায়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা যাতায়াতে চরম ভোগান্তি পড়ে। রাস্তা না থাকায় অসুস্থ রোগীকে নিয়ে পড়তে হয় চরম বিড়ম্বনায়। এই বস্তির রাস্তার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান।
Related News
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More



Comments are Closed