প্রাথমিকে শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ ফল প্রকাশ করা হয়।
এতে ৩২টি জেলায় মোট ৫৭ হাজার ৩৬৮ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষা গত ৩ জুন অনুষ্ঠিত হয়। এ ধাপে জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও সিলেটের সব উপজেলায় পরীক্ষার আয়োজন করা হয়।
এছাড়া আংশিক পরীক্ষা হয় নওগাঁর আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা উপজেলা, নাটোরের নলডাঙ্গা, সদর ও সিংড়া উপজেলা, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী উপজেলা, ঝিনাইদহের কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকূপা উপজেলা, সাতক্ষীরার আশাশুনি, শ্যামনগর ও তালা উপজেলা, বাগেরহাটের সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল উপজেলা, জামালপুরের বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলা, রাজবাড়ীর বালিয়াকান্দি ও সদর উপজেলা, পিরোজপুরের ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া উপজেলা, পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা, সুনামগঞ্জের ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা উপজেলা, হবিগঞ্জের আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও চুনারুঘাট উপজেলা, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, চিলমারী, সদর ও নাগেশ্বরী উপজেলা এবং গাইবান্ধার সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায়।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed