Main Menu

গোয়াইনঘাটের ইউএনও-ওসিসহ ১১ জনকে আসামি করে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ১১ জনকে আসামি করে দুর্নীতি প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং মানি লন্ডারিং আইনে সিলেটের স্পেশাল ট্রাইব্যুনাল বরাবরে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুন) গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্রামের মো. ইসনাদ হোসেন রাজীব বাদী হয়ে এই মামলার আবেদন করেন। মামলায় ৬ সরকারি কর্মকর্তা এবং ৫ স্থানীয় প্রভাবশালীর নাম উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে বিচারক মশিউর রহমান মামলাটি আমলে নিয়ে দুদককে তদন্তের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, পুলিশের উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর, এসআই মো. জহির মিয়া, ভূমি অফিসের তহশিলদার প্রনব কান্তি দাস, উপজেলার চারগ্রাম এলাকার ললনী দাসের ছেলে সুবাস দাস, লেঙ্গুড়া গ্রামের আব্দুল হকের ছেলে গোলাম কিবরিয়া রাসেল, একই গ্রামের আব্দুল হকের ছেলে গোলাম সারোয়ার, মৃত ইরফান আলীর ছেলে মুজিবুর রহমান ও উপজেলার বাউরভাগ হাওর গ্রামের জালাল মিয়ার ছেলে আব্দুর রউফ কালু। সূত্র: সিলেট ডায়রী

Share





Related News

Comments are Closed