Main Menu

দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ই জুন) দক্ষিণ সুরমার রেলগেইট জামে মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, আরাফাত রহমান কোকো সহ মরহুম নেতৃবৃন্দের আত্বার মাগফেরাত কামনায় করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং অসুস্থ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক মল্লিক, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকমল আলী মালাই, বিএনপি নেতা শামশুর রহমান সুজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন মনু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাকালীন সদস্য আক্কাস মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা এলাইস মিয়া, শাহিন আহমদ, রুবেল আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed