Main Menu

দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এ তাপমাত্রা বাড়তে পারে।

শনিবার (১১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয়। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামি ২৪ ঘণ্টার পূর্বাভাসে (রোববার সকাল পর্যন্ত) বলা হয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

Share





Related News

Comments are Closed