Main Menu

হবিগঞ্জে কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগজ্ঞ জেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জন্মবার্ষিকী পালন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালকমোঃ জাকীর হোসেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই,সি,টি) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মাহফুজা আক্তার শিমুল, হবিগঞ্জ নজরুল একাডেমির সভাপতি তাহমিনা বেগম গিনি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share





Related News

Comments are Closed