Main Menu

আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল ইবি

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

জানা গেছে, ভারতের বিজেপি নেতা নুপুরর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার জুমার নামাজ শেষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে শিক্ষার্থীরা বিশ্বনবীর অপমান মানবে না মুসলমান, বিশ্বনবীর সৈনিক এক হও এক হও, দুনিয়ার মুসলিম এক হও এক হও, ভারতীয় পণ্য বর্জন করো করতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে মানবন্ধনে মিলিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজারের বেশি শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি ভারতের এক টেলিভিশন বিতর্কে বিজেপির দুইজন নেতা শুধু বিশ্বনবীকেই নয়, সারা বিশে^র প্রায় ২০০ কোটি মুসলিমকে আঘাত করেছে। যে নবীকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি তাকে ও উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য আমরা সহ্য করতে পারি নাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ)। যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। তাকে নিয়ে কোনো কটূক্তি করা হলে মুসলমানরা ঘরে বসে থাকবে না।

এসময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল, বিজেপির প্রধানসহ ভারতকে বিশ^বাসীর কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া এবং তাদের দল থেকে স্থায়ী বহিষ্কার করার কথা জানান। অন্যথায় ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা। একইসাথে বাংলাদেশকেও রাষ্টীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান শিক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed