প্রাথমিকে শিক্ষক নিয়োগ, মৌখিক পরীক্ষা শুরু ১২ জুন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১২ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম পর্বের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে।
মঙ্গলবার (৭ জুন) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর প্রথম ধাপে ২২টি জেলায় গত ২২ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ মে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
উত্তীর্ণ এসব পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা শুরু হবে ১২ জুন থেকে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের হাতের লেখা পরীক্ষা করা হবে, কোনো প্রার্থীর পক্ষে প্রক্সি পরীক্ষা দেয়া হয়েছে কি না, তা যাচাই করার জন্য। একইসঙ্গে মৌখিক পরীক্ষা কেউ প্রক্সি দিতে আসে কি না, সেটাও যাচাই করা হবে।
দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে। আর তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ৩ জুন। এই দুটি পরীক্ষার ফল প্রকাশিত হয়নি।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, দেশের শিক্ষক সংকট মেটাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে।
Related News
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More



Comments are Closed