অগ্নিদগ্ধদের বিনামূল্যে ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহতদের বিনামূল্যে ওষুধ ও খাবার দিয়ে পাশে দাড়িয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি।
রোববার (৫ জুন) সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপো বিস্ফোরণে আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জাম বিএসপির চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর নির্দেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তারদের হাতে তুলে দেন বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতারা।
এছাড়া হাসপাতালে উপস্থিত আহত নিহতদের আত্মীয় স্বজনদের কাছে দলের কর্মীরা শুকনা খাবার ও পানি সরবরাহ করেন।
মইনীয়া সাইফীয়া ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সরবরাহ করে আহতদের রক্ত দান করছেন।
এসময় বাংলাদেশ সুপ্রিম পার্টির কেন্দ্রীয় নেতা কাজী শহীদুল্লাহর নেতৃত্বে নোমান উদ্দিন রাজিব, গিয়াস উদ্দিন রাজিব, মাহবুবুর রহমান আপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed