শান্তিগঞ্জে ৪ হাজার মিটার অবৈধ কোনা জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর ও মহাসিং নদীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ কোনা জাল জব্দ করা হয়েছে৷
বুধবার(১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে হাওরের মাছের বংশ নিধনকারী আনুমানিক ৪ হাজার মিটার কোনা জাল জব্দ করা হয়। পরে সদরপুর ব্রীজের পাড়ে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ আরও অনেকে৷
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান বলেন, দেখার হাওর ও মহাসিং নদীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ কোনা জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যারা আইন অমান্য করে মৎস্য সম্পদ ধ্বংস করবে তাদের আইনের আওতায় আনা হবে। কোন ছাড় দেওয়া হবে না।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed