পিতার সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে পিতার সাথে অভিমান করে প্রাণ দিল পলি আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী। মঙ্গলবার (৩১ মে) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। পলি আক্তার উপজেলার কাটুয়ামারা গ্রামের আব্দুল আলীর কন্যা। সে স্থানীয় গাজিপুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, পলি আক্তারের মা রুবিনা আক্তার প্রায় ৩ মাস পুর্বে সৌদিআর যান। সেখানে যাওয়ার পর বাড়িতে টাকা পাটানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এরই জেরধরে সম্প্রতি আব্দুল আলী তার স্ত্রী রুবিনাকে তালাক দিয়ে দেয়। এরই প্রেক্ষিতে পলি আক্তারের সাথে তার বাবার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষোভে অভিমানে পলি সকলের অগোচরে গিয়ে বিষপান করে। পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার (ওসি) আলী আশরাফ জানান, আব্দুল আলীর ৩ মেয়ের মধ্যে পলি ছিল সবার ছোট। অন্য দুই বোনের বিয়ে হয়ে গেছে। ঘটনার পর থেকেই আব্দুল আলী গা ঢাকা দিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed