Main Menu

এবারও হচ্ছে না জেএসসি-জেডিসি পরীক্ষা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। জেএসসি-জেডিসি পরীক্ষা না হলেও গত দুই বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।

Manual3 Ad Code

রোববার (২৯ মে) বিকেলে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তপন কুমার সরকার আরও বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর নভেম্বরে এসে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া তো অনেক কষ্টকর হবে। তা ছাড়া নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষার কোনো অস্তিত্ব থাকবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে এ দুই পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর জন্য তা হবে অত্যন্ত কষ্টকর। তাই চলতি বছরও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার সুপারিশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে পরীক্ষা নিয়ে আমরা আমাদের এ মতামত জানিয়েছি। তবুও যদি সরকার জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয়, সে ক্ষেত্রে পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Manual3 Ad Code

সাক্ষাৎকালে ইরাব-এর সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন ও কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিন উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code