Main Menu

কমলগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে নদীতে একসঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) রাতে উপজেলার কালাছড়ার ধলাই নদীসংলগ্ন স্লুইসগেট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার পাথর টিলা এলাকার শিবচরণ উড়াং এর মেয়ে শিশু কন্যা নিরালা উড়াং ও বাবুল উড়াংয়ের শিশু কন্যা রিসিতা উড়াং। দুজনই মৃত্তিঙ্গা চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

তিনি জানান, বিকালে কালাছড়ার পানিতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাতে ধলাই নদীসংলগ্ন স্লুইসগেট এলাকা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মৃত্তিঙ্গা চা বাগান হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সাধন বিকাশ চাকমা তাদের মৃত ঘোষণা করেন।

রাত ১১টায় হাসপাতাল থেকে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed