রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ বুধবার (২৫ মে) দুপুর ১২টায় শুরু হবে। আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ দুপুর ১২টা থেকে এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে৷ ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে ৫৫ টাকা ফি দিয়ে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। চূড়ান্ত আবেদন ফি ইউনিট প্রতি ১ হাজার ১০০ টাকা।
এবার এ, বি ও সি তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫ থেকে ২৭ জুলাই। প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী করে মোট ২ লাখ ১০ হাজার ভর্তিচ্ছু এ বছর পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রতিদিন চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৮ থাকতে হবে। ব্যবসায় শাখা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে কমপক্ষে ৭.৫ থাকতে হবে। মানবিকের শিক্ষার্থীদের আবদনের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ কমপক্ষে ৩ পয়েন্টসহ দুটিতে কমপক্ষে জিপিএ ৭ থাকতে হবে। এ ছাড়া এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.ru.ac.bd/undergraduate/) পাওয়া যাবে।
Related News
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিতে রাষ্ট্রীয় শোক পালন: পতাকা অর্ধনমিত ও বিশেষ দোয়া
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিরRead More
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটিRead More



Comments are Closed