দেশের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২০টি বিশ্ববিদ্যালয় একসঙ্গে ভর্তি পরীক্ষা নেবে। এর মেধাক্রমের ভিত্তিতে বাছাই করবে শিক্ষার্থী। এই গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে।
৩ সেপ্টেম্বর বিজ্ঞান অনুষধ, ১০ সেপ্টেম্বর মানবিক অনুষদ এবং ১৭ সেপ্টেম্বর বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
গুচ্ছভুক্ত ২০টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
এই তালিকায় রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এদিকে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে। তবে তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
Related News
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শাবিতে রাষ্ট্রীয় শোক পালন: পতাকা অর্ধনমিত ও বিশেষ দোয়া
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিরRead More
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটিRead More



Comments are Closed