Main Menu

নবীগঞ্জে বাসের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কের রুখনপুর এলাকায় মঙ্গলবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রোকনপুর গ্রামের জহুর আলীর ছেলে আরশ আলী (৩৫) ও একই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরাইয়া (৪০)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন পুরুষ নিহত হন। এ ছাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নারীর মৃত্যু হয়।

 

Share





Related News

Comments are Closed