হজ নিবন্ধন শুরু, চলবে ৩ দিন
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর সরকারী-বেসরকারী ব্যবস্থাপনায় যারা হজে যেতে চান, তাদের নিবন্ধন শুরু হয়েছে সোমবার থেকে। চলবে বুধবার (১৮ মে) পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ৩ দিনের মধ্যে হজ প্যাকেজ অনুযায়ী অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে।
এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার জন সরকারী ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৫৮৫ জন বেসরকারী ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ৩ টি প্যাকেজে নিবন্ধিত যারা এবার হজ করবেন, ১৬ থেকে ১৮ মের মধ্যে যে কোনো নিবন্ধন কেন্দ্র থেকে তাদের ২০২২ সালের যে কোনো একটি প্যাকেজে নতুন করে নিবন্ধন নিতে হবে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed