ইবি’র সেই চার কর্মকর্তাকে শোকজ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: অনুমোদন না নিয়ে পুরনো জিনিসপত্র বিক্রির অভিযোগে অভিযুক্ত ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) চার কর্মকর্তাকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর এ তথ্য নিশ্চিত করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।
রেজিস্ট্রার অফিস সূত্রে, প্রশাসনের অনুমোদন না নিয়ে এস্টেট অফিসের ভারপ্রাপ্ত প্রধান টিপু সুলতান ও তার তিন সহযোগী বিশ্ববিদ্যালয়ে পুরনো জিনিসপত্র বিক্রি করেন। এ মর্মে গত ১১ মে দৈনিক যায়যায়দিন পত্রিকায় ‘ইবিতে পুরনো কম্পিউটার ৫০ টাকা দরে বিক্রি!’ শিরনামে খবর প্রকাশিত হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসলে টিপু সুলতান ও তার তিন সহযোগী- উকিল উদ্দিন, নাজমুল হোসাইন সাবু ও বকুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে বিনা অনুমতিতে জিনিসপত্র বিক্রির কারণ দর্শাতে বলা হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed