নেত্রকোণায় নজরুল সেনার সুবর্ণ জয়ন্তী ২০২২ পালিত
নেত্রকোণা প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে গড়ে ওঠা শিশু-কিশোর সংগঠন বাংলাদেশ নজরুল সেনা, নেত্রকোণা শাখার ৫০ বছর পূর্তিতে ১৩ ও ১৪ মে দু’দিনব্যাপী শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী উৎসব।
এ উপলক্ষে “নজরুল সেনার পঞ্চাশে, মেতে উঠি উল্লাসে” এই স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ নজরুল সেনা, নেত্রকোণা শাখার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে।
নেত্রকোণা মোক্তারপাড়া মাঠে শুক্রবার সকাল ১১টায় দু’দিন ব্যাপী আয়োজনের প্রথম দিনে, জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন নেত্রকোণা নজরুল শাখার সভাপতি মাসুদুল আজিজ টিটু।
বেলুন ও পায়রা উড়ানোর মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. রফিকউল্লাহ খান।
পরে মোক্তারপাড়া মাঠ থেকে একটি শোভাযাত্রায় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসে একই স্থানে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সহ সেনা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে মোক্তাপাড়া মাঠে আলোচনা সভা ও দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed