Main Menu

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন শীর্ষক কর্মশালা

সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল হবিগঞ্জ থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরীতে অবস্থিত দি প্যালেস রিসোর্টে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আব্দুল হাই পিএএ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা।

কর্মশালায় হবিগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, সকল উপজেলা পরিষদ চেয়ারম্যান, সকল পৌরসভার মেয়র, সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল অফিসার ইনচার্জসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ গ্রহণ করেন।

Share





Related News

Comments are Closed