বড়লেখায় শ্যামলী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় ফখরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী মেকানিক নিহত হয়েছেন।
সোমবার (৯ মে) রাত সাতটায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখার কাঠালতলী ব্র্যাক অফিস এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত ফখরুল ইসলাম উপজেলার গাংকুল গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পুলিশ শ্যামলী পরিবহনের বাস জব্দ ও চালককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম বড়লেখা থেকে মোটরসাইকেল যোগে রতুলি বাজারে ফিরছিলেন। কাঠালতলী ব্র্যাক অফিস এলাকার রাস্তায় আসা মাত্র বিপরীত দিক থেকে (ঢাকা থেকে বিয়ানীবাজারগামী) আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর অবস্থায় আহত ফখরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘ঘটনাকারী শ্যামলী পরিবহনের বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed