জামালগঞ্জে ঈদের রাতে তরুণীকে ধর্ষণ!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নে কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। ঈদের দিন (৩ মে) রাতে ফেনারবাক ইউনিয়নরে বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের পরিবার।
অভিযোগে একই এলাকার দেবাষীশ সরকার (২৫)কে আসামি করে মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ আব্দুন নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১৬ বছরের এক তরুণীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গিয়েছে, তবে ঘটনাটি ঈদের দিন রাতের।
তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা ওই ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল, তারপর হয়তো তারা দৈহিক সম্পর্কে জড়িয়ে পরে এবং পরবর্তীতে বিয়ে হবে না এমন চিন্তা থেকেই এমনটি হয়েছে।
মামলা রেকর্ড হয়েছে জানিয়ে তিনি বলেন, আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। এবং ভিকটিমকে পরিক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার। তিনি বলেন, আমি শুনেছি তাদের মধ্যে একটি সম্পর্ক ছিল যেহেতু ছেলেও হিন্দু এবং মেয়েও তাই তারা প্রথমে বিয়ে দিয়ে দেয়ার চিন্তা করলেও মেয়ের বয়স না হওয়ায় তার বাবা থানায় মামলা করতে গিয়েছেন। তবে ঘটনার তদন্ত শেষে আমরা ধর্ষণকারীর উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে মেয়ের বাবার সাথে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed