সারাদেশে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে গতকালের মতো কিছু কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক গণমাধ্যমে এ তথ্য জানান।
এদিকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এ ছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটিসহ রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে। তবে এসব এলাকাতে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আজ থেকে আগামী ৪ মে পর্যন্ত সারাদেশের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এ সময় বজ্রসহ ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে।
ঈদের দিন আবহাওয়া সম্পর্কে এখনও চূড়ান্তভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ঈদের দিন বৃষ্টি হলেও একযোগে হওয়ার সম্ভবনা কম। বিচ্ছিন্নভাবে সারাদেশের অঞ্চল-বিভাগগুলোতে বৃষ্টির হবে।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed